সন্তানের ধর্ষণ চেষ্টাকারীকে যেভাবে পাকড়াও করলেন মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৮:২৮ আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:২৮

দিনের বেলায় মেয়েকে (১৬) বাড়িতে রেখে পাশের বাড়ি গিয়েছিলেন মা। মেয়েটি বাড়িতে একা- টের পেয়ে টিনের বেড়া সরিয়ে বাড়িতে ঢুকে পড়ে পাশেই মাটি ফেলার কাজ করতে থাকা এক শ্রমিক। ধর্ষণের চেষ্টা চালায় সে। মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন মা। এসে দেখেন ওই শ্রমিক তার মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করছে। দেখে ফেলায় বাড়ি থেকে বের হয়ে যায় সেই ধর্ষণচেষ্টাকারী। তবে পাশেই মাটি কাটার কাজ করতে থাকে। সাহায্য চেয়ে ওই সময়ই ৯৯৯ এ কল দেন ওই মা। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুড়িগ্রাম সদর থানা থেকে ৯৯৯ এ ওই নারী কল করেন। তিনি তার মেয়ের ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারের অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে কুড়িগ্রাম সদর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে কুড়িগ্রাম সদর থানার এস আই আবদুল কাইয়ুম ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ট্রলি শ্রমিক কাজিউল ইসলামকে (৩০)  আটক করে থানায় নিয়ে আসেন। তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো