ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৫ মে ২০২৫, ২০:৪০

ভুটানে নারীদের জাতীয় লিগে বৃহস্পতিবার বিধ্বংসী পারফরম্যান্স করলেন বাংলাদেশের চার তারকা সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। সামৎসে ডব্লিউএফসির বিপক্ষে টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বড় ২৮-০ গোলে জিতেছে পারো ডব্লিউএফসি, এর মধ্যে ২৪টি গোলই করেছেন বাংলাদেশি ফুটবলাররা।

স্বাগতিকদের জালে ৯ বার বল পাঠান সাবিনা। মনিকা করেছেন ডাবল হ্যাটট্রিক। ঋতুপর্ণার গোল চারটি এবং সুমাইয়া লক্ষ্যভেদ করেছেণ ৫ বার।

নবম মিনিটে সাবিনা গোলমুখ খোলেন। ২০তম মিনিটে মনিকা ব্যবধান দ্বিগুণ করেন। তারপর গোলবন্যার শুরু। হাফটাইমে ১০-০ গোলে এগিয়ে যায় পারো।

দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে নিজের ষষ্ঠ গোল করে আগের ১৫-০ গোলের লিগ রেকর্ড ভাঙেন। পরে আরও ১২ বার জাল কাঁপায় পারো। 

সাবিনা ৯ গোল করে খুশি, 'প্রথম ম্যাচ খেলে জিতেছি। ভালো লাগছে। গোলও পেয়েছি। সব দলকেই সম্মান করি। কিছু ক্লাব তো ভালো আছে।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি