পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার ঘোষণা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৬:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:৩৩

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন। তিনি বলেন, ‘রিট আবেদনটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

রিট আবেদনে পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, পদ্মা সেতুর কাজ শুরুর আগেই বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু তৈরির কথা ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হওয়া উচিত। দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সেতু মন্ত্রণালয়ের সচিব, পদ্মা সেতুর প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী