তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি, রাতে আরও কমতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫০আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫০

সারা দেশে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ  রাতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।  আগামী দুই দিন এমন অবস্থা থাকতে পারে বলে বুধবার (২৭ জানুয়ারি)  জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। আজ রাতে আরও কিছুটা কমতে পারে। এতে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী দুই দিন প্রায় একই রকম থাকতে পারে আবহাওয়া।’  

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার (২৬ জানুয়ারি)  ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা কমে গেছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।  এরমধ্যে ঢাকায় মঙ্গলবার ছিল ১৪, আজ তা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে  ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, মঙ্গলবার ময়মনসিংহে ছিল ১৩ দশমিক ২, আজ ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার চট্টগ্রামে  ছিল ১৫ , আজ সেখানে ১ ডিগ্রি কমে ১৪ দশমিক ১। সিলেটে গতকাল ছিল ১৩ দশমিক ৩,  আজ তা ২ ডিগ্রি কমে ১১ দশমিক ৭। রাজশাহীতে ছিল ১১ দশমিক ২, আজ ১১ দশমিক ৫।  রংপুরে ছিল ১১ দশমিক ৫, আজ  ১১ দশমিক ৭। খুলনায় ছিল  ১৪ দশমিক ৮, আজ তা ২ ডিগ্রি কমে ১২ দশমিক ২ এবং  বরিশালে মঙ্গলবার ছিল ১১ দশমিক ৭, আজ  সেখানে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ৭ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ১১ ডিগ্রিতে আছে ১৪ জেলায়, আর ১২ ডিগ্রিতে আছে ৮ জেলায়,১৩ ডিগ্রিতে আছে ৮ জেলার তাপমাত্রা। 

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  অপরদিকে মধ্যরাত থেকে সকাল  পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন  কুয়াশা পড়তে পারে । রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

/এপিএইচ/এসএনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের