উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে প্রকৌশলীদের নিয়োগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০

উন্নয়ন প্রকল্পে প্রশাসন থেকে পিডি (প্রজেক্ট ডিরেক্টর) নিয়োগে সরকারের চিন্তা-ভাবনার  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশে প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আইইবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে সংগঠনের সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার (এসএন্ডডব্লিউ) কমিটির ২৫১তম জরুরি বর্ধিত সভায় সরকারের এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এস.এম. মনজুরুল হক মঞ্জুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ। এসময় বিভিন্ন দফতরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকৌশলীরা বলেন, দেশে চলমান টেকনিক্যাল উন্নয়ন প্রকল্পগুলোতে প্রশাসন থেকে পিডি নিয়োগ না দিয়ে  প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে। সব ধরনের টেকনিক্যাল প্রকল্পের পিডি পদে যদি প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের উন্নয়ন কাজ আরও গতি পাবে। যেসব টেকনিক্যাল প্রকল্পের পিডি পদে এখনও প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়নি, সেসব স্থানে প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার দাবি জানান প্রকৌশলীরা।

প্রকৌশলীরা আরও  বলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে বেশিরভাগ কাজই হলো প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর। এ সব প্রকল্প বাস্তবায়নে যে কারিগরি জ্ঞান ও প্রকৌশলগত দক্ষতা প্রয়োজন, তা প্রশাসনের কর্মকর্তাদের থাকে না। একজন প্রকৌশলী ১০-১৫ বছর চাকরি করে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তাই প্রকৌশলীদের বাইরের কোনও কর্মকর্তাকে উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ করা হলে, সুষ্ঠ উন্নয়ন ব্যাহত হবে বলে আইইবি মনে করে।

বর্তমান সরকার প্রকৌশলীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তারা বলেন, প্রশাসনের কিছু আমলা সরকারের সঙ্গে প্রকৌশলীদের দূরত্ব সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নের গতিকে থামিয়ে দিতে চাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে, উন্নয়ন গতিকে চলমান রাখার স্বার্থে উন্নয়ন প্রকল্পগুলোতে প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে। যদি  প্রকৌশলীদের পিডি হিসেবে নিয়োগ না দেওয়া হয়, তাহলে দেশের প্রকৌশলীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আয়নাঘরের প্রমাণ নষ্টের অভিযোগ, জড়িতদের বিচার হবে: চিফ প্রসিকিউটর
আয়নাঘরের প্রমাণ নষ্টের অভিযোগ, জড়িতদের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন
গার্লফ্রেন্ডস ডে আজ
গার্লফ্রেন্ডস ডে আজ
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ