পূর্বের জিপিএ বহাল রেখে পরীক্ষা নেওয়ার দাবি ভর্তিচ্ছুদের

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএ বহাল রেখে ভর্তি পরীক্ষা নেওয়া এবং গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে  সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী সানোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফল সমন্বয় করে অটোপাশের ঘোষণা দেওয়া হয়। এতে সব শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএকে মান হিসেবে ধরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন সার্কুলারে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জিপিএ ০.৫০ বৃদ্ধি করে ৮.৫০, বাণিজ্য বিভাগে .৫০ বৃদ্ধি করে ৮.০০ এবং মানবিক বিভাগে ১.০০ বৃদ্ধি করে ৮.০০ করা হয়েছে। এতে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।’ এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বের জিপিএ বহাল রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে এই দাবিতে রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন আজিমপুর গার্লস কলেজের শিক্ষার্থী মেরিল আহমেদ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী রাসেল আহমেদ, চাঁদপুরের ছেংগারচর সরকারি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম, কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের শিক্ষার্থী আরোহী অনামিকা প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম