বাস থেকে প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় চালক-হেলপার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১০:৫১আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৬:২৯

ভাড়া না দিতে পারায় কেরানীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় বাসের চালক ও হেলপার গ্রেফতার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। বাস থেকে ফেলে দেওয়া ওই নারী

গ্রেফতার দুজন হলো, এন মল্লিক পরিবহনের বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। তার বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণ এলাকায়।  এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

সোমবার ৭ মার্চ  সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ওই নারীকে ছুরে ফেলে।  ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাস থেকে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।

বাস থেকে প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় চালক-হেলপার গ্রেফতার

বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই নারী টাইলসের ওপর লিখে তাকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান।

ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক বাসে তিনা কোনাখোলা থেকে উঠেছিলেন। ভাড়া নাই। এন মল্লিক কোনোদিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই।’

একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেফতার এবং বিচার দাবি করে মানববন্ধন করেছিল স্থানীয়রা।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম