কানে অপারেশন হয়েছে কিশোরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২১, ১৭:৩৮আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৭:৩৮

কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের কানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার ভাই আহসান কবির বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৩ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে বেলা ১২টায় এই অপারেশন হয়। বেলা পৌনে ২টার দিকে তাকে কেবিনে দেওয়া হয়েছে।  

চিকিৎসকদের বরাত দিয়ে কবি, লেখক ও অভিনেতা  আহসান কবির আরও জানান, কিশোরের ডান কানে ‘টিমপ্যানিক মেমব্রেন রিপেয়ার মিনিজোপ্লাস্টি’ করা হয়েছে। ক্ষত সৃষ্টি হওয়ায় এই পদ্ধতিতে কানে একটি ছোট যন্ত্র বসানো হয়েছে। কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর

চোখের অপারেশন প্রসঙ্গে তিনি বলেন, কিশোরের ব্লাড সুগার এখনেও অনিয়ন্ত্রিত। গতকাল ছিল ১৬, আজ দুপুরে ছিল সাত দশমিক আট। এর মাঝেই একদিন ব্লাড সুগার চারের নিচে নেমে গিয়ে কিশোর অসুস্থ হয়ে পড়ে। এটি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অপারেশন সম্ভব নয়।

তিনি আরও জানান, কিশোরের হাড়ের আঘাত ঠিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনেও পায়ের পাতায় তীব্র যন্ত্রণা রয়েছে।

উল্লেখ্য, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে থেকে গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের ৫ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি।

আরও পড়ুন-

দুই দিন ধরে বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ কিশোরের

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের

কার্টুনিস্ট কিশোরের প্রয়োজন দুটো অপারেশন

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

/এফএএন/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম