বই মেলা শুরু হলেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ

ঢাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২৩:২৭আপডেট : ১৮ মার্চ ২০২১, ২৩:২৭

অবশেষে শুরু হয়েছে প্রাণের বই মেলা। মহামারি করোনার কারণে চিরাচরিত নিয়ম ভেঙে এবারের বই মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে। চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।

আনুষ্ঠানিকভাবে বই মেলা শুরু হলেও এখনও শেষ হয়নি সবগুলো স্টলের নির্মাণ কাজ। শেষ হয়নি শৌচাগার নির্মাণ কাজও। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এখনও চলছে বেশ কিছু স্টলের নির্মাণ কাজ। পাওয়া যাচ্ছে হাতুড়ি পেটার আওয়াজ, জোর হাতে চলছে নির্মাণ কাজ শেষ করার চেষ্টা।

বই মেলা শুরু হলেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ

করোনার সংক্রমণ ঠেকাতে এবারের বই মেলায় নেওয়া হয়েছে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। বই মেলায় প্রবেশের জন্য রয়েছে চারটি পথ। চারটি পথেই রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, করা হচ্ছে থার্মাল স্ক্যান। ঢাকা ওয়াসা ও বিকাশের সৌজন্যে রাখা হয়েছে নিরাপদ পানির ব্যবস্থা। জনসমাগম এড়াতে এবারের বই মেলাও হচ্ছে আগের চাইতে বৃহৎ পরিসরে।

বই মেলা শুরু হলেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ

প্রথমদিনে মেলায় নেই একেবারেই জনসমাগম। কাল ছুটির দিনে কিছু মানুষ আসতে পারে বলে মনে করছেন প্রকাশকরা। তবে করোনা পরিস্থিতিতে খুব আশাবাদী হতে পারছেন না কেউই। প্রথমদিন মেলায় এসেছেন রায়হানুল কবীর। তিনি মেলার সব আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মেলাটা আমাদের প্রাণের জায়গা। সবাই যদি আমরা সতর্ক থাকি তাহলে খারাপ কিছু হবে না। তবে ঝড়বৃষ্টি ভোগান্তিতে ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বই মেলা শুরু হলেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ

ছবি: সাজ্জাদ হোসেন

/এএইচ/এমআর/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম