বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৬:৫৭আপডেট : ১০ মে ২০২২, ১৬:১৬

শূন্য পদে এমপিওভুক্ত শিক্ষক বদলির ব্যবস্থা রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি গত সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত অনুচ্ছেদের ১২.২ ধারায় বলা হয়, ‘এনটিআরসিএ এর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/প্রভাষকদের কোনও প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে।

আরও পড়ুন:

সব শিক্ষকের স্কুলে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই

যেভাবে বাড়বে বেসরকারি শিক্ষকদের বেতন

 

এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক কোনও প্রতিষ্ঠানে বা পদে থাকতে পারবেন না

 

শতভাগ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

সহকারী অধ্যাপক পদ থাকছে না

বেসরকারি শিক্ষকদের বিএড-এমএড ডিগ্রি উচ্চতর স্কেল হিসেবে গণনা হবে না

‘সহকারী অধ্যাপক’ ও ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে ৫০ শতাংশ পদোন্নতি

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নীতিমালা অনুযায়ী বদলি সংক্রান্ত নীতিমালা সরকার জারি করলে বদলির সুযোগ তৈরি হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বদলি করার ব্যবস্থা এক লাইনে থাকলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া নীতিমালাটি সংশোধনের প্রয়োজন দেখা দেওয়ায় বদলি সংক্রান্ত কোনও নির্দেশনাও জারি করা হয়নি। নতুন নীতিমালা অনুযায়ী বদলি সংক্রান্ত নীতিমালা জারি করা হলে বদলির সুযোগ সৃষ্টি হবে।

নীতিমালার প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধানদের বদলি সংক্রান্ত ১২.১ ধারায় বলা হয়, এমপিওভুক্ত কোনও সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক /উপাধ্যক্ষ/অন্য কোনও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সমপদে/উচ্চতর পদে নিয়োগ পাওয়ার জন্য বিধি-মোতাবেক আবেদন করলে তাকে বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদানের মধ্যবর্তী সময় সর্বোচ্চ দুই বছর পর্যন্ত তার ইনডেক্স বহাল থাকবে। দুই বছরের অধিক হলে চাকরির বিরতি বলে গণ্য হবে। এক্ষেত্রে আগের ইনডেক্সের কোনও সুবিধাদি পাওয়া যাবে না এবং ওই ইনডেক্সের কোনও অভিজ্ঞতা গণনা করা হবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষকদের নিয়োগ-বদলি জেলা পর্যায়ে নেওয়ার পরিকল্পনা
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
৪৩ শিক্ষককে বদলি, নোয়াখালীর সব সহকারী শিক্ষককে শোকজ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম