মার্চে যত টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৯:১৮আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৯:১৮

চলতি বছরের মার্চে বিজিবি’র অভিযানে ৮০ কোটি ৬০ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮০ কোটি ৬০ লাখ ৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৯৫ হাজার ৯৯৫ পিস ইয়াবা, ৪৬ হাজার ৩৭ বোতল ফেনসিডিল, ২৩ হাজার দুইশ ৭৭ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৭ ক্যান বিয়ার, ১ হাজার নয়শ ৪১ কেজি গাঁজা, ১৩ কেজি সাতশ ৮৪ গ্রাম হেরোইন, ৩২ হাজার দুইশ ৫৪টি উত্তেজক ইনজেকশন, ৬ হাজার নয়শ ২৪টি ইস্কাফ সিরাপ, নয়শ ৩৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২১ লাখ ১৩ হাজার একশ ৪৪টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৭০৪ গ্রাম স্বর্ণ, ৬৯ হাজার সাতশ ৬২টি কসমেটিক্স সামগ্রী, ৩ হাজার নয়শ ৫২টি শাড়ি, ২ হাজার চারশ ৯৭টি থ্রিপিস/শার্টপিস, ৩৭৬টি তৈরি পোশাক, ৩ হাজার চারশ ৯৫ ঘনফুট কাঠ, ৩ হাজার ছয়শ ১৫ কেজি চা পাতা, ১০ হাজার ২০ কেজি কয়লা, ৩টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৮টি পিকআপ, ২৩টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ১০৮টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১টি রিভলবার, ৪টি বন্দুক, ১টি এলজি, ১৮টি রকেট লঞ্চারের গোলা, ৫টি ম্যাগাজিন, ৬৯৫ কেজি বিস্ফোরক দ্রব্য এবং ১৭ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম