লঞ্চডুবির ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২৩:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২৩:২৮

শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চডুবির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি করা হয়।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় ‘সাবিত আল হাসান’ নামের একতলা লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা অপর একটি মালবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এরইমধ্যে ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী অগ্রীম দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

ডুবে যাওয়া লঞ্চ থেকে এক নারীর লাশসহ ১১ জনকে উদ্ধার

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার