রাজেন্দ্রপুর সেনানিবাসে বিদেশি সামরিক কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২০:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২০:৩৭

রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন বিদেশি সামরিক কর্মকর্তারা। সোমবার (১২ এপ্রিল) বিকালে তারা বিপসট পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’র অংশ হিসাবে সোমবার (১২ এপ্রিল) বিকালে রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন বিদেশি সামরিক কর্মকর্তারা। এরমধ্যে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, জাতিসংঘ মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন সেন্ট্রাল আফ্রিকা (মিনুসকা), মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন মালি (মিনুসমা) এবং ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের ফোর্স কমান্ডাররাসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান- যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী