মাছ-প্রাণিসম্পদ সরবরাহ ও বিপণন চালু রাখার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৯:৫২আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৫২

দেশে বিদ্যমান করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন, পরিবহন, সরবরাহ ও বিপণন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ সদর দপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও সকল জেলা পুলিশ সুপার, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কেন্দ্রীয় কাউন্সিল, বাংলাদেশ অ্যাকুয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বরাবর পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে বুধবার (১৪ এপ্রিল) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পাঠানো চিঠির মাধ্যমে বিদ্যমান করোনা পরিস্থিতিতে হাঁস-মুরগী (লাইভ), গবাদি পশু, মাছের পোনা, মাছ, মাংস, দুধ, ডিম, প্রাণিজাত পণ্য, মৎস্য ও পশু খাদ্যসহ এ ধরণের খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ, কৃত্রিম প্রজনন এবং পশু চিকিৎসা কাজে ব্যবহৃত ওষুধ ও সরঞ্জামাদি উৎপাদন, পরিবহণ, সরবরাহ এবং বিপণন কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতা প্রদানে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভোক্তা পর্যায়ে প্রাণিজ আমিষ সরবরাহ অব্যাহত রাখা একান্ত জরুরি বিবেচনায় মাছ, মাংস, দুধ ও ডিম এবং এ সংক্রান্ত উৎপাদন সামগ্রী অব্যাহতভাবে উৎপাদন, সরবরাহ ও বিপণন প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত নির্দেশনায় পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি পরিষেবা তথা কৃষি উপকরণ, খাদ্য দ্রব্য পরিবহণ বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

 

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম