অলিগলির দোকানে বেশি ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ১৬:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৬:০৬

লকডাউনের মধ্যেও অলিগলির দোকানপাটগুলোয় মানুষের ভিড় দেখা গেছে। প্রধান সড়কগুলোতে ফাঁকা অবস্থা বিরাজ করলেও লকডাউনের লেশমাত্রই নেই অলিগলিতে। দোকানগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বের হলেও অধিকাংশকেই দেখা গেছে বিনা প্রয়োজনে ঘুরাঘোরি করতে। সকালে নগরীর কাঁচাবাজার ও মোদির দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাড়ার দোকানে ভিড়

মালিবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, মানুষের ভিড়ে প্রধান সড়কটিতে যানচলাচল কঠিন হয়ে পড়ে। ভেতরের প্রতিটি দোকানেই মানুষের ভিড় রয়েছে। কারও মুখে মাস্ক আছে, আবার কারও মুখে নেই। গাদাগাদি করেই চলাচল করতেন তারা। বেখেয়ালি বিক্রেতারাও এ নিয়ে কাউকে সতর্ক করছেন না।

মোদি দোকানি জসিম উদ্দিন বলেন, ‘আজ শুক্রবার। সপ্তাহের এ দিনটিতেই বেচাবিক্রি একটু বেশি হয়। যে কারণে কানুষের ভিড়ও একটু বেশি। তার দাবি, মানুষ আগ থেকেই অনেক সচেতন হয়েছে। তবে আরও সচেতন হওয়া দরকার।’

পাড়ার দোকানে ভিড়

একই চিত্র দেখা গেলে খিলগাঁও সিটি করপোরেশনের কাঁচাবাজারে। বাজারটির সরু গলি দিয়ে গা ঘেঁষে যাতায়াত করছেন কাঁচাবাজার করতে আসা নাগরিকরা। এসময় অধিকাংশ মানুষকে এক দোকান থেকে অন্য দোকানে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

নগরীর সবচেয়ে বড় বাজার কাওরান বাজারের চিত্রও একই। বাজারের প্রতিটি দোকানই ক্রেতা ভরপুর। কেনাকাটাও করছেন বেশি করে। করোনার প্রথম সময়ে বাজারের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও এখন কোথাও তা নেই।

পাড়ার দোকানে ভিড়

নগরীর বিভিন্ন বড়বড় মোদি দোকানগুলোতে দেখা গেছে দোকানের সামনে রশি দিয়ে তারা ভেতরে প্রবেশের পথ বন্ধ করে রেখেছেন। অথচ রশির বাইরে গাদাগাদি করে পণ্যের জন্য অপেক্ষা করছেন। প্রয়োজন ছাড়াও বহু মানুষ সড়ক মোড় গুলোতে ঘোরা ফেরা করছেন। কারও কারও বল নিয়ে খেলাধুলা করতেও দেখা গেছে।

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম