মুভমেন্ট পাসের জন্য মিনিটে ৪৩ হাজারের বেশি হিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১১:৪৩আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১১:৪৩

মুভমেন্ট পাসের জন্য প্রতি মিনিটে ৪৩ হাজার ৬০৭টি হিট হচ্ছে ওয়েবসাইটে। মিনিটে বিপুল সংখ্যক মানুষ ওয়েবসাইট পরিদর্শন করছেন। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত পাঁচ দিনে ওয়েবসাইটে হিট হয়েছে ১৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ৯০৩টি। বিপুল সংখ্যক মানুষ ওয়েবসাইটটি পরিদর্শন করলেও এখন পর্যন্ত মুভমেন্ট পাস নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ ২১ হাজার ৩৫৯ জন। যার মধ্যে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে এখন পর্যন্ত (১৭ এপ্রিল সকাল ১০টা) ৪ লাখ ৭৬ হাজার ৩৯৪টি।

এআইজি সোহেল রানা বলেন, বিপুল সংখ্যক লোক মুভমেন্ট পাসের জন্য ওয়েবসাইটে হিট করছেন। এতে অনেক সময় কিছুটা প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। তবে কিছুটা অপেক্ষার পরে সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে। যে কেউ প্রয়োজনীয় কারণে বাইরে বের হতে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে পারছেন। বাইরে বের হওয়ার জন্য যুক্তিযুক্ত কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সময়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অযথা কিংবা বিনা প্রয়োজনে বাইরে না দেশে পরিবারের সঙ্গে বাসায় অবস্থান করার কথা বলেন। প্রয়োজনীয় কারণে যদি বের হতে হয় তাহলে অবশ্যই যেন স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হন জনসাধারণ। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলেন তিনি।

/আরটি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম