সাবেক চিফ হুইপের ঋণ পুনঃতফসিল নিয়ে রুল শুনানি হাইকোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১২:৪১আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১২:৪১

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের আগে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

আ স ম ফিরোজের আবেদন নিষ্পত্তি করে রবিবার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ফিরোজের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুল হক। আর বাউফল মেয়রের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।  

আইন অনুসারে তিনবারের বেশি কারও ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এক্ষেত্রে তার ব্যতয় ঘটিয়ে ৯ বার করা হয়েছে। এমন দাবি করে একাদশ সংসদ নির্বাচনের আগে রিট দায়ের করেছিলেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক। ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ২২ নভেম্বর হাইকোর্ট আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন।

ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আ স ম ফিরোজ। একই সালের ২৫ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এরপর আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্য তালিকায় উঠে। শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে জারি করা রুল শুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের