প্রবাসী কর্মীদের সব দেশে যেতে বাধা নেই, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৬:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬:৫৬

বাংলাদেশে থেকে বিশ্বের যে কোনও দেশে যেতে পারবেন প্রবাসীরা। এ বিষয়ে আবারও নতুন নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। লকডাউনে ১৪ থেকে ২০ এপ্রিল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় প্রবাসী কর্মীদের কাজে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে দাবির মুখে ৫টি দেশে ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনুমতি দেয় বেবিচক।

এবার এই ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ওই ৫ দেশে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশেও যেতে পারবেন প্রবাসীরা। এমন নির্দেশনা জারি করেছে বেবিচক।

বেবিচক জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে সরাসরি ফ্লাইট চালাতে পারবে ১২টি এয়ারলাইন্স । এই এয়ারলাইন্সগুলো হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

নতুন করে চীনেও ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেবিচক। ২১ এপ্রিল থেকে এই ১২ এয়ারলাইন্স ৫টি দেশে ট্রানজিট হয়ে অন্য দেশেও যাত্রী নিতে পারবে। তবে এক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া, উড়োজাহাজের যাত্রী বহনের শর্ত পরিবর্তন করা হয়েছে। ছোট উড়োজাহাজে কোনও বাধ্যবাধকতা নেই। তবে বড় উড়োজাহাজে ২৮০ জন যাত্রী নেওয়া যাবে। এছাড়া বোয়িং ৭৭৭ এবং ৭৪৭ উড়োজাহাজে ৩৫০ জন যাত্রী নেওয়া যাবে। ২১ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক