পিআইবির ডিজি পদে ফের নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ২১:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৬

তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক জাফর ওয়াজেদকে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। আবারও দুই বছরের জন্য পিআইবি’র ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ  সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন-২০১৮’ এর ধারা ৯(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়। বুধবার (২১ এপ্রিল) বা যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর পিআইবির ডিজি হিসেবে জাফর ওয়াজেদ  দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জাফর ওয়াজেদ। গত ২০ এপ্রিল ছিল তার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চাকরির শেষ দিন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান