বৃষ্টি কবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১১:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১১:৪০

বৈশাখের ১৪ দিন পার হতে চললেও দেখা নেই ঝড়-বৃষ্টির। তীব্র তাপদাহে রোজ রেকর্ড ভাঙতে চাইছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদফদরের ওয়েবসাইটের হোমপেজে ঢুকতেই সেই আঁচ গায়ে লাগবে। দেখা গেছে, রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা। বৃষ্টিপাত : ০ মি.মি। তাহলে এই গরমের শেষ কোথায়, বৃষ্টি কবে হবে?

খুব আশার বাণী না শুনালেও পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির দেখা মিলতে পারে।

এছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পরিবর্তন দেখতে এখনও কয়দিন অপেক্ষা করতে হবে। সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তখন কমতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি