আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ২২:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:৫৩

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ এপ্রিল) সেনাবাহিনীর স্থানীয় টাস্ক ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, গত ২২ মার্চ  কক্সবাজারের রামুতে রোহিঙ্গাদের এফডিএমএন ক্যাম্প ৮(ইস্ট), ৮ (ওয়েস্ট) এবং ক্যাম্প ৯-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই  দুর্ঘটনায় ক্যাম্প ৮(ইস্ট)-এ ১৫৭৮টি, ক্যাম্প ৮ (ওয়েস্ট) -এ ২৬৫২টি এবং ক্যাম্প ৯ এর ৫ হাজার ৯৮৭টি ঘর ভষ্মিভূত হয়।

অগ্নিকাণ্ডের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের অধীন উখিয়া, বালুখালী এবং পালংখালী আর্মি ক্যাম্প  থেকে যৌথবাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অগ্নি নির্বাপনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তীতে আগুনের ব্যাপকতা বিবেচনায় রামু সেনানিবাস থেকে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফায়ার ক্রাস টেন্ডার, একটি বড় ওয়াটার বাউজার, সাতটি ওয়াটার ট্রেলার, দুইটি অ্যাম্বুলেন্স এবং দুইটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল এবং দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদানের কার্যক্রম গ্রহণ করে।  মঙ্গলবার  ক্যাম্প ৮ (ওয়েস্ট) এর মোট একহাজার ৫৭৬ জনের মধ্যে ত্রাণ বিতরণ করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের