ঈদ শপিংয়ের ব্যস্ততা, নেই করোনা ভীতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২১, ১৬:৫৫ আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৬:৫৫

লকডাউনের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল রাজধানীর শপিংমলগুলো। সামনে ঈদ হওয়ায় দোকান খোলার ব্যাপারে ব্যবসায়ীরা যেমন প্রতীক্ষায় ছিলেন, সঙ্গে ক্রেতারাও মুখিয়ে ছিলেন কেনাকাটার জন্য। আজ শুক্রবার (৩০) রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেট ঘুরে দেখা গেলো, ক্রেতাদের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনও তাড়না নেই। করোনা ভীতি উপেক্ষা করে ঈদ উদযাপনের লক্ষ্যে কেনাকাটায় মহাব্যস্ত ক্রেতারা। এক শপিংমল থেকে অন্য শপিংমলে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ তাদের পছন্দের জিনিসপত্র কিনতে।

করোনা মহামারিতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে সংক্রমণও। সরকারের কঠোর বিধিনিষেধ জারির পরও নগরবাসী কিংবা জনসাধারণের মধ্যে যেন নেই কোনও ধরনের করোনা ভীতি। এই সংকটময় সময়েও নিশ্চিন্তে ঈদের কেনাকাটা করছেন তারা।

শপিংমলে ক্রেতাদের ভিড় রাজধানীর গ্রিন রোডের বাসিন্দা সরকারি চাকরিজীবী আজিজুর রহমান বেরিয়েছিলেন ওষুধ কিনতে, কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। এসব দেখেও আমরা সচেতন হচ্ছি না। আমরা ঈদে নতুন কাপড় কিনতে শপিংমলে ছুটছি। খুবই দুঃখজনক।’

মিরপুরের বাসিন্দা সুমাইয়া শিমু বের হয়েছেন সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে। বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই তো  বের হচ্ছেন। তাইতো আমরাও বের হয়েছি। স্বাস্থ্যবিধি মেনে বের হয়েছি। তাড়াতাড়ি বাসায় ফিরবো। বাকিটা আল্লাহ ভরসা।’

শপিংমলে ক্রেতাদের ভিড় শুক্রবার শপিংমল ও মার্কেট সরেজমিন ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কিংবা দোকানের ভেতরে মনে হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি অনেকের মুখে ছিল না মাস্ক। অনেকে শপিংমলগুলোতে ঘুরতে বেরিয়েছেন। দেখছেন নতুন কী কী কাপড়চোপড় কিংবা জিনিসপত্র এসেছে। এতে করেও লোকজনদের ভিড় বাড়ছে।

চাঁদনী চক সুপার মার্কেট ঘুরে দেখা গেছে, শুক্রবার হওয়ায় ক্রেতাদের অনেক চাপ। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী বলেন, ‘কেনাকাটা করতে এসেছি, দেখছি ঘুরছি। কোথায় কী নতুন জিনিস এসেছে, আগে দেখবো। আমি আবার টায়ার্ড না হলে কেনাকাটা করি না।’

শপিংমলে ক্রেতাদের ভিড় বিক্রেতারা বলছেন, আজ ভিড় বেশি। কিন্তু বেচা বিক্রি অনেক কম। যে পরিমাণ জনসমাগম রয়েছে সবাই যদি একটি করে জিনিসও কিনতেন তাহলে আমাদের দোকানের জিনিসপত্র অনেক কমে যেত। কেনাকাটা হচ্ছে কম, সবাই জিনিসপত্র দেখছেন।

মিরপুরের কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড় রয়েছে বিভিন্ন দোকানগুলোতে। বিক্রেতারাও নিজেদের জিনিসপত্র ক্রেতাদের দেখাচ্ছেন। সেলোয়ার কামিজ থেকে শাড়ির দোকান, জুতো কিংবা কসমেটিকসের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়। তবে অনেকেই এসেছেন নতুন কী জিনিস এসেছে তা দেখতে। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। এছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয় শপিংমলের মালিক কিংবা ব্যবসায়ীদের কোনও তৎপরতা চোখে পড়েনি।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা