দেশ ও জনগণের কল্যাণে সচেষ্ট থাকতে হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ২২:৫২আপডেট : ০৪ মে ২০২১, ২২:৫২

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, বড় পদে পদোন্নতি মানে বাড়তি দায়িত্ব। তাই যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে সবসময় সচেষ্ট থাকতে হবে।

অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে মঙ্গলবার (৪ মে) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের আধুনিকায়‌নে অনেক অর্জন হয়েছে। এ অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগ‌ণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘সম্মান ও মর্যাদার সঙ্গে চাকরি করতে হবে, যেন অবসরে যাওয়ার সময় গর্ব নিয়ে চাকরি থেকে যাওয়া যায়।’

আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান এবং সবার সার্বিক সাফল্য কামনা করেন।

অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সৈয়দ নুরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ এ সময় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, এসবি’র অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
বেনজীরের আলিশান ডুপ্লেক্স বাড়িটি এখন ভুতুড়ে
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান