ঈদযাত্রা রোধে দুই ফেরিঘাটে বিজিবি’র পাহারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ২২:০০আপডেট : ০৮ মে ২০২১, ২২:০১

মহামারি অগ্রাহ্য করে লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে এবার দেশের গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। শনিবার (৮ মে) সন্ধ্যা বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দুটি ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দুটি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় এই বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. ক. মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে আজ শনিবার (৮ মে) থেকে এই দুই জেলায় বিজিবি সদস্যরা থাকবেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সহযোগিতা করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার (৭ মে) মহামারিতে লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে রাতে দুটি ঘাটের ফেরি চলাচল বন্ধ করে নির্দেশনা জারি করে নৌ মন্ত্রণালয়। কেবল লাশ, রোগী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ফেরি চলাচল করবে। তবে শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত অনেকেই দুটি ফেরিঘাটে গিয়ে ভিড় করে। এরপর যাত্রীদের চাপে ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম