কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ২৩:০৮আপডেট : ১১ মে ২০২১, ২৩:০৮

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন রঙমিস্ত্রি। মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর কেরানীগঞ্জ আড়াকুল এলাকার নূর হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম ডলি বেগম। দুই ছেলে ও এক মেয়ের জনক তারা।

প্রত্যক্ষদর্শী মো. রায়হান জানিয়েছেন, বেলা আনুমানিক সাড়ে ১১টায় হাসনাবাদ বিআরটিএ অফিসের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে জাহাঙ্গীর হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসকরা দুপুর সোয়া ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. বাছির জানান, এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান