পদোন্নতি পাওয়া ৬৩ এসপি’র পদায়ন, ৪৮ জন র‌্যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৬:৫১আপডেট : ১৬ মে ২০২১, ১৭:১৫

সম্প্রতি পদোন্নতি পাওয়া ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রবিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেওয়া হয়।

পদায়নকৃত ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪৮ জনকে প্রথম বারের মতো এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবে উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এর আগে এসপি পদমর্যাদার কোনও কর্মকর্তাকে র‌্যাবে পদায়ন করা হয়নি।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, সম্প্রতি ২৭ ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার পদমর্যাদার এত পদ খালি ছিলো না। এ ছাড়া র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে সশস্ত্র বাহিনী থেকে ৪৪ শতাংশ ও পুলিশ থেকে ৪৪ শতাংশ সদস্য নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন সশস্ত্র বাহিনীর কোটা পূরণ হলেও পুলিশের কোটা পূরণ হচ্ছিল না। এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও র‌্যাবে যেতে অনিচ্ছুক ছিলেন। এবার নতুন পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের পদায়ন ও কোটা পূরণ করার জন্য এই পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ৬৩ এসপি’র পদায়ন, ৪৮ জন র‌্যাবে

পদোন্নতি পাওয়া ৬৩ এসপি’র পদায়ন, ৪৮ জন র‌্যাবে

পদোন্নতি পাওয়া ৬৩ এসপি’র পদায়ন, ৪৮ জন র‌্যাবে

পদোন্নতি পাওয়া ৬৩ এসপি’র পদায়ন, ৪৮ জন র‌্যাবে

/এনএল/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম