কাজে যোগ দিলেন নতুন শিল্প সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৮:২৯আপডেট : ১৭ মে ২০২১, ১৮:২৯

জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজে যোগদান করেছেন। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, শিল্প সচিব জাকিয়া সুলতানা রবিবার (১৬ মে) নিজ মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। গত ৯ মে জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি সচিবের পদমর্যাদায় জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কর্মজীবনের বিভিন্ন সময় তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জাকিয়া সুলতানা ১৯৬৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিটিউট (আইপিজিএমআর) থেকে অ্যানাটমি বিষয়ে ১৯৮৯ এবং ১৯৯১ সালে বিএসসি অনার্স (মেডিক্যাল) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন জাকিয়া সুলতানা।

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম