রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৮:৪২আপডেট : ১৮ মে ২০২১, ১৮:৪২

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক যৌথ বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে তথ্য চুরির অপবাদ দিয়ে ৫ ঘণ্টা আটকে রেখে নানাভাবে হেনস্তা করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়। সকালে তাকে আদালতে নিয়ে রিমান্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

প্রেস ক্লাবের নেতারা এই মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের স্টাফদের আচরণে তারা ক্ষুব্ধ, বিস্মিত। অবিলম্বে রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
এভারেস্ট-জয়ী নিম্নির সংবাদ সম্মেলন ও পতাকা-প্রত্যর্পণ
সর্বশেষ খবর
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি