আজও অবস্থান কর্মসূচিতে এনটিআরসিএ’র সনদ প্রত্যাশীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৪:০৯আপডেট : ২৩ জুন ২০২৫, ১৪:১২

সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় রেজাল্টবঞ্চিতরা।

সোমবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রবিবার (২২ জুন) আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়। তবে তারা আজ আবারও নিজেদের দাবি আদায়ে দাঁড়িয়েছেন জাতীয় প্রেসক্লাবের সামনে।

এ সময় আন্দোলনকারীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু দেয় নাই। আজও কথা বলনোর কথা ছিল, কিন্তু এখনও তারা সেটা করেনি।

তিনি বলেন, যতদিন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে কথা না বলবেন, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবো।

তিনি অভিযোগ করেন, পুলিশের লাঠিচার্জ আর টিয়ারসেলে গতকাল আমাদের চার জন আহত হন। আর আটক করা হয় আট জনকে। তবে ওইদিন সন্ধ্যায় তাদের ছেরে দেওয়া হয়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের