রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৯:২২আপডেট : ১৮ মে ২০২১, ১৯:২২

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, গ্রেফতার ও মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের  বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ মে) পেন বাংলাদেশের সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিন এবং পাবলিসিটি সেক্রেটারি সাকিরা পারভীনের সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। এ সময় সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাতভর থানায় রেখে সকালে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড না মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার (২০ মে) জামিন শুনানির দিন ধার্য করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, টিকা নিয়ে অব্যবস্থাপনা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরি করেন, যে প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। পেন বাংলাদেশ বিশ্বাস করে— একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তা ও গ্রেফতার করা সংবাদপত্রের স্বাধীনতাকেই খর্ব করে। সংবাদপত্রের নীতিকে সম্মান জানাতে সরকারের প্রতি দাবি জানাচ্ছে পেন বাংলাদেশ।

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছে পেন বাংলাদেশ।   

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সাংবাদিক রেজানুরকে গ্রেফতারের নিন্দা পেন বাংলাদেশের, অবিলম্বে মুক্তির দাবি 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পেন বাংলাদেশের
নতুন সরকারকে পেন বাংলাদেশের অভিনন্দন, নাগরিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান 
সর্বশেষ খবর
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি