সিএনজি চুরির পর রঙ পরিবর্তন করে কম দামে বিক্রি করতো ওরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৩:৩৮আপডেট : ২১ মে ২০২১, ১৩:৩৮

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তাদের কাছ থেকে চুরি করা ১৪টি সিএনজি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মে) দুপুরে র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

জব্দ করা ১৪টি সিএনজি

তিনি বলেন, ‘মাজার রোডের একটি অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানের পেছনের গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ১৩ জনকে গ্রেফতার করা হয়।’ 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে সিএনজি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ঢাকা, মানিকগঞ্জসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থান থেকে সিএনজি চুরি করে রঙ পরিবর্তন করে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে কমদামে বিক্রি করতো। তারা সংঘবদ্ধ আন্তঃজেলা চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত।

গ্রেফতারকৃতরা হলো, মাহবুব আলম (৪৫), নুরনবী শেখ (৩৮), বাশার (২৪), বেলাল হোসেন (১৯), আল আমিন (২৯),  বাদল (১৯), বেল্লাল হোসেন মন্ডল (৪৬), শাওন (২০), কাজী আশরাফ উদ্দিন (৬০),  সোহরাব (৩৫), আজাহার (৪৫),  অন্তর মালাকার (৩২) ও নুর সায়েদ ওরফে রুবেল (২৬)।

 

 

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম