রাষ্ট্রীয় সফরে তুরস্ক গেলেন নৌবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৯:৩১আপডেট : ২৭ মে ২০২১, ১৯:৫৯

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কে গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তুরস্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেল-এর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বৃহস্পতিবার (২৭ মে) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং ঢাকার নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

তুরস্ক সফরকালে নৌবাহিনী প্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেল, প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল দেমিরসহ সেনা এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শিপইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন।

তুরস্ক সফর শেষে নৌবাহিনী প্রধানের আগামী ৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম