৪২তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৭:২৭আপডেট : ৩১ মে ২০২১, ১৭:২৭

৪২তম বিসিএস (বিশেষ) ২০২০ এর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩১ মে) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।

এর আগে গত ১৮ মে বিজ্ঞপ্তি দিয়ে পিএসসি এই পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ৪২তম বিসিএস (বিশেষ) এর ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরিভিত্তিতে চিকিৎসক নিয়োগ করা বিশেষ প্রয়োজন। বিধায় ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১০ এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হবে।

মৌখিক পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংরক্ষণের অধিকার রাখে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম