রাজধানীতে ৩ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি, তলিয়ে গেছে অধিকাংশ রাস্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ০৯:৪৯আপডেট : ০১ জুন ২০২১, ১২:০৬

রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকালে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকার রাজপথ এবং অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। ফলে অফিসগামী যাত্রীদের ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে।

উত্তরা এলাকার রাস্তায় বৃষ্টির পানি আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনাসহ দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া রাজশাহী, রংপুরে কিছু কিছু এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

কাজিপাড়া এলাকার রাস্তায় বৃষ্টির পানি এদিকে বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিসটেন্ট মো. খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শুধু ঢাকায়। সারাদেশে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি তারা পরে জানাতে পারবেন।

মগবাজার এলাকার রাস্তায় বৃষ্টির পানি সকালে বৃষ্টি শুরু হওয়ার পর উত্তরা, মিরপুর, বসুন্ধরা আবাসিক, রাজাবাজার, গ্রিনরোড, রোকেয়া সরণির বড় অংশ, মোহাম্মদপুরের বেশকিছু এলাকায় পানি জমে। ফলে অফিসগামী যাত্রীরা পড়েন বিপাকে।

উত্তরা এলাকার রাস্তায় বৃষ্টির পানি মিরপুরবাসী ব্যাংক কর্মকর্তা রায়হান বলেন, ‘বৃষ্টি হলেও আটকে যেতে হয়। বাসা থেকে নেমে মেইন রাস্তায় বের হওয়ার কোনও সুযোগ নেই। চারপাশের সব গলিতে পানি আর পানি। কখন পানি নামবে তারপরে অফিসে বের হতে পারবো।’

তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় রাস্তায় বৃষ্টির পানি উত্তরার রাশেদুল হাসান বলেন, ‘এবার বর্ষা মৌসুমে এটাই সবচেয়ে ভারী বৃষ্টি মনে হলো। পানি জমে যাওয়ার সঙ্গে আমরা অভ্যস্ত। কিন্তু এই হয়রানির শেষ কোথায়? বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু পানি না জমার স্থায়ী সমাধান দরকার।’ মহাখালী সেতুভবনের সামনে পানি জমে আছে

 

/ইউআই/আইএ/
সম্পর্কিত
বৃষ্টির পর বাড়তে পারে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
মেঘলা আকাশ, কেমন কাটবে আজকের দিন
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’