লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৫:১১আপডেট : ০৩ জুন ২০২১, ১৫:১১

লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণে আকাশে ভারী মেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৩ জুন) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের মিশ্রণে আকাশে মেঘমালার সৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের দিকে ভারী বৃষ্টি শঙ্কা রয়েছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার হয়ে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও  ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ  ঢাকায় ৩৪,  ময়মনসিংহে ৩৪ দশমিক ২, চট্টগ্রামে ৩২,  সিলেটে ৩২ দশমিক ৪, রাজশাহীতে ৩৪ দশমিক ৪, রংপুরে ৩৪ দশমিক ১, খুলনায় ৩৪ এবং  বরিশালে ৩৩  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের