সৌদিতে হোটেল বুকিং করতে পারবে তিন শতাধিক ট্রাভেল এজেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২১:৫৮আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৮

আজ বৃহস্পতিবার (৩ জুন) থেকে সৌদি এয়ারলাইন্সের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভুক্ত তিনশ’র  বেশি স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবের হোটেল বুকিং করতে পারবে। এতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সমস্যা দূরীভূত হবে বলে আশা প্রকাশ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।

উল্লেখ্য, হোটেল বুকিং এর জন্য ট্রাভেল এজেন্টগুলো সর্বোচ্চ দুই হাজার এবং টিকিট রি-ইস্যুর জন্য সর্বোচ্চ পাঁচশত টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, করোনার বিস্তার রোধে সৌদি সরকার কর্তৃক গত ১৭ মে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জারি করে। যা ২০ মে থেকে কার্যকর হয়। সে অনুযায়ী যেসব বিদেশি কর্মীরা নিজ দেশে দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেনি বা সৌদি আরবে থাকাকালীন এক ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে সৌদি আরবে গমন করতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে। এতে দেশে ছুটিতে আসা সৌদি আরব প্রবাসীরা মারাত্মক আর্থিক সংকটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নানাবিধ কারণে হোটেল বুকিং করতে পারছিলেন না। বিশেষ করে যেহেতু হোটেল বুকিং এর সময় পুরো টাকা পরিশোধ করতে হয়। প্রবাসী কর্মীদের বেশিরভাগেরই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না থাকায় কোনওভাবেই হোটেল বুকিং করতে পারছিলেন না। প্রবাসীদের এ সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও হোটেল বুকিং করতে পারছিলেন না প্রবাসীরা। এরই প্রেক্ষিতে প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করে।  উক্ত টিম সৌদি এয়ারলাইন্স এবং আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস বাংলাদেশ) এর সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে এ সমস্যার সমাধান করতে সম্মত হয়।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান