টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আন্দামান গোল্ড বিয়ার জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৯:২৯আপডেট : ১৩ জুন ২০২১, ১৯:২৯

টেকনাফের বাহাড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস আন্দামান গোল্ড বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (১২ জুন) মধ্যরাতে বাহারছড়া ইউনিয়নের টেকনাফ পুরাতন রোড এলাকা থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়। এসময় একটি পিকআপও জব্দ করা হয়।

রবিবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল হোসেন ও পিও’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পিকআপে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড গাড়িটিকে থামার জন্য সংকেত দেয়। এসময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গাড়িটিকে না থামিয়ে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে। ধাওয়া করা হলে গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি থামিয়ে দৌড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের বস্তায় ৮০০ পিস আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়। জব্দকৃত বিয়ার ও পাচারকার্যে ব্যবহৃত গাড়িটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম