বিএসআরএফ’র সভাপতি তপন, সম্পাদক মাসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৯:৫৩আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৪২

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সিনিয়র রিপোর্টার মাসউদুল হক। তারা আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটার বেলা ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঘোষিত ফলাফলে তপন বিশ্বাস ভোট পেয়েছেন ৮৮ এবং মাসুদুল হক ভোট পেয়েছেন ৮৪। দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সংগঠনের অপর পদগুলোয় নির্বাচিত কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে মোতাহার হোসেন (৮৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মেহেদী আজাদ মাসুম (৮২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন (১০২ ভোট), অর্থ সম্পাদক পদে শফিউল্লাহ সুমন (১১৩ ভোট), দফতর সম্পাদক পদে মোশকায়েত মাশরেক (৯৮ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাহরাম খান (৯৬ ভোট) ও প্রশিক্ষণ গবেষণা সম্পাদক পদে তাওহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে ইসমাইল হোসেন রাসেল (১৪০ ভোট), মুন্না রায়হান (৮১ ভোট), মাইনুল হোসেন পিন্নু (৭৬ ভোট), শাহজাহান মোল্লা (৭৪ ভোট), হাসিব মাহমুদ শাহ (৬৯ ভোট), শাহাদত হোসেন রাকিব (৫৬ ভোট), বেলাল হোসেন (৫৫ ভোট) ও রুবায়েত হাসান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

/এসআই/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি