বঙ্গবন্ধুকে নিয়ে শুরু হচ্ছে মুজিব অলিম্পিয়াড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৮:০২আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:০২

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক অনলাইন কুইজ প্রতিযোগিতা মুজিব অলিম্পিয়াড।

মঙ্গলবার (১৫ জুন) আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আইসিটি অধিদফতর ‘মুজিব অলিম্পিয়াড: বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা’ শিরোনামে এই আয়োজন করছে।  মুজিব অলিম্পিয়াডের মূল লক্ষ্য- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কিত বিষয়াবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারাটা জীবন মানুষের জন্য, দেশের জন্য উৎসর্গ করেছেন।  বঙ্গবন্ধুর দূরদর্শিতা, প্রজ্ঞা, সাহসিকতা, মেধা এবং আবেগ ও ভালবাসার কারণে দেশের সাড়ে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন।

দেশের শিল্পী, সাহিত্যিক এবং সৃজনশীল মেধাবী প্রজন্ম তাদের সৃষ্টিগুলোতে প্রযুক্তি ব্যবহার করছে উল্লেখ করে পলক বলেন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘মুজিব আমার পিতা’ প্রবন্ধ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হয়েছে।  ২০২১ সালের মধ্যে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

মুজিব অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ২৫ জুন বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত।  রেজিস্ট্রেশন করা যাবে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা ও রেজিস্ট্রেশন করা যাবে ওয়েবসাইটে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম