তৈরি পোশাক খাতের বৈশ্বিক সম্মেলন ২২ জুন থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৭ জুন ২০২১, ২০:৫৮আপডেট : ১৭ জুন ২০২১, ২১:০৫

বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিয়োজিত নারী শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিন দিনব্যাপী ভার্চুয়াল বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে। ‘স্টিচ ফর আরএমজি গ্লোবাল ইনোভেশন কনফারেন্স’ শীর্ষক এই অনুষ্ঠান আগামী ২২ জুন মঙ্গলবার থেকে শুরু হবে।

যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে ব্র্যাক এবং সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন। এর উদ্দেশ্য হচ্ছে— বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে দেশে তৈরি পোশাক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে রূপরেখা তৈরি করা। এতে যোগ দেবেন দেশ এবং বিদেশের সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। এই খাতে অটোমেশনের কারণে নারী শ্রমিকদের চাকরিচ্যুতি থেকে রক্ষা এবং শিল্প প্রতিযোগিতা কমে আসার বিষয়ে তারা আলোচনা করবেন। 

এই কনফারেন্সে যোগ দেবেন এইচঅ্যান্ডএম- এর প্রধান নির্বাহী হেলেনা হেলমারসন এবং বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

প্রসঙ্গত, ব্র্যাক এবং এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে এই খাতের নারী শ্রমিকদের জীবিকা রক্ষায় পাইলট প্রকল্প পরিচালনা করে আসছে। একাধিক ক্রস সেক্টর ডায়ালগের মাধ্যমে ক্রেতা, সরবরাহকারী এবং উদ্ভাবকদের মধ্যে সংযোগ তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য। এছাড়াও ভবিষ্যতে স্বয়ংক্রিয় যন্ত্রের বহুল ব্যবহারের মাধ্যমে নারীর কর্মসংস্থানের নতুন পথ তৈরি, তাদের দক্ষতা ও জ্ঞানের বিকাশের লক্ষ্যে একই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে বৈশ্বিক উদ্ভাবনী চ্যালেঞ্জের। 

বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮৪ শতাংশ তৈরি পোশাক শিল্পের দখলে হলেও নতুন উদ্ভাবনের অভাবে ক্রমান্বয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এই খাত। সারা বিশ্বে দক্ষতা এবং মান উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়লেও বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ঝুঁকিতে পড়ছে এর ওপরে নির্ভরশীল কোটি মানুষ। এ অবস্থায় অনুমান করা হচ্ছে, ২০৪১ সাল নাগাদ প্রায় ৬০% গার্মেন্টস কর্মী চাকরি হারাবেন, যার সিংহভাগই নারী। নিজ কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য তাদের সক্ষমতা আনাই এই পাইলট প্রকল্পের লক্ষ্য।

মূলত দুই ধাপের পাইলট প্রক্রিয়ার প্রথম অংশ হচ্ছে এই কনফারেন্স। এর মাধ্যমে সংগৃহীত জ্ঞান কাজে লাগানো হবে দ্বিতীয় ধাপে আয়োজিত বৈশ্বিক উদ্ভাবনী চ্যালেঞ্জের আয়োজনে। সেই চ্যালেঞ্জে বিজয়ী ৬টি আইডিয়াকে বাস্তবে রূপান্তরের জন্য এই প্রকল্প থেকে মোট ১ লাখ ৮০ হাজার ডলার সহায়তা এবং তত্ত্বাবধান করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের