করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হতে যাওয়া ৭ দিনের লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। এসময় বিদেশগামী ও ফেরত যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট দেখিয়ে নিজের ব্যবস্থাপনায় গাড়িতে করে যাতায়াত করতে পারবেন।
লকডাউনে অভ্যন্তরীণ বিমানসহ সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বুধবার (৩০ জুন) জারি করা সরকারি প্রজ্ঞাপনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।









