মেক্সিকোতে নতুন রাষ্ট্রদূত আবিদা ও  দক্ষিণ কোরিয়ায় দেলোয়ার  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৬:৩৮আপডেট : ০১ জুলাই ২০২১, ১৬:৩৮

মেক্সিকোতে আবিদা ইসলাম এবং  দক্ষিণ কোরিয়ায় মো. দেলোয়ার হোসেনকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবিদা ইসলাম বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে একইসঙ্গে  কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসে দেশের স্বার্থ সংরক্ষণ করবেন। আবিদা ইসলাম এর আগে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি।

এদিকে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্তি পেয়েছেন মো. দেলোয়ার হোসেন। ১৭তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. দেলোযার হোসেন বর্তমানে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক হিসাবে কর্মরত আছেন। তিনি প্যারিস, ত্রিপোলি, থিম্ফু ও বেইজিংয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা দেলোয়ার হোসেন একজন  প্রকৌশলী। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপরে ডিপ্লোমা করেছেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের