মগবাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৭:২৬আপডেট : ০১ জুলাই ২০২১, ১৭:২৬

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২১) নামে আরও ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

বৃহস্পতিবার (১  জুলাই) দুপুর সোয়া ২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান মো. রাসেল। সেখানকার আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মো. রাসেল (২১) বেঙ্গল মিটে চাকরি করতেন। বিস্ফোরণের ঘটনায় তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

রাসেল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে। তিনি মগবাজার এলাকার একটি মেসে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। ঠাকুরগাঁও কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। পড়াশুনার পাশাপাশি গত ছয় মাস ধরে চাকরি করে আসছিলেন।

প্রসঙ্গত, গত  ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এঘটনায় এর আগে ১০ জন নিহত এবং  দুই শতাধিক আহত হন।  ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

/এআইবি/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে ‘পরিকল্পিত সন্ত্রাস’ 
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা