মগবাজারে বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুলিশের মামলা

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৩ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬

রাজধানীর রমনা থানার বড় মগবাজার এলাজার সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের ভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলা নম্বর-১৬। বিস্ফোরক আইনে করা মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, ‘বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জন্ম করি। অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধন করার উদ্দেশ্যে বিস্ফোরক জাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহ হয়েছে। তাদের মধ্যে ৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন।

তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে
প্রেমে পড়ে জীবন শেষ প্রবাসীর স্ত্রীর, প্রেমিক গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
সর্বশেষ খবর
বিমানের রিয়াদগামী ফ্লাইট ২৫ অক্টোবর চালু হচ্ছে
বিমানের রিয়াদগামী ফ্লাইট ২৫ অক্টোবর চালু হচ্ছে
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান