বাইরে বেরোনোর যতসব ফন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ২০:২৪আপডেট : ০২ জুলাই ২০২১, ২০:৫৫

রাজধানী থেকে বেরিয়ে মোটরসাইকেলে সাভারের দিকে যাচ্ছিলেন শরিফুল (ছদ্মনাম) নামে এক যুবক। গাবতলী বাস টার্মিনালের পাশে বসানো চেকপোস্টে পড়লেন পুলিশের হাতে। তিনি হয়তো কোথাও থামতে হবে এমন প্রত্যাশা করেননি, কিন্তু কোথায় যাচ্ছেন- এর জবাবে যা শোনা গেলো, সেটাও হয়তো প্রত্যাশা করেননি পুলিশ কর্মকর্তা। পুলিশি জেরায় ওই যুবক বলেন, কাঁচাবাজার করতে যাচ্ছেন আমিনবাজারে। রাজধানী থেকে এত দূরে কেন- এমন প্রশ্নের জবাবে তার ভাষ্য, সেখানে শাকসবজি ভালো পাওয়া যায়, সেজন্যই।

শুধু এটাই নয়, চেকপোস্টে থামানো যাত্রীদের কেউ গ্রামের বাড়ি যেতে কারণ হিসেবে বলছেন, ‘তিনি করোনা পজিটিভ’, কেউ বিভিন্ন দফতরের স্টিকার লাগিয়ে বের হয়েছেন, কেউ আবার বিভিন্ন সংস্থার স্টিকার লাগিয়ে ভাড়ায় যাত্রী বহন করছেন, জরুরি সেবা স্টিকার লাগিয়েও বাইরে বের হতে দেখা গেছে অনেককেই, আবার কেউ রাজধানী থেকে বের হয়ে সাভার থেকে কাঁচাবাজার করতে যাচ্ছেন বলেও অজুহাত দিচ্ছেন। গত দুদিনে এমনই সব অদ্ভুত ও বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় সারাদেশে সাত দিনব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। কঠোর এই লকডাউনে অকারণে বাইরে বের হলে জরিমানার পাশাপাশি গ্রেফতারও করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরও অনেকেই বেরোচ্ছেন বাইরে। আর বাইরে বের হতে দিচ্ছেন নানান রকম অজুহাত।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, জনগণকে সচেতন থাকার জন্য এবং বাইরে না বের হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অনেকেই বিনা প্রয়োজনে অযৌক্তিক কারণে রাস্তায় বের হচ্ছেন। তবে অনেকেই আবার যৌক্তিক কারণে, জরুরি প্রয়োজনেই বের হচ্ছেন। সেসব বিষয়ে অবহিত হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাজধানীতে ঢোকা ও বের হওয়ার পথে দুটি তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) দিনের বিভিন্ন সময় চৌকি এলাকায় অবস্থান করে মুখোমুখি হতে হয়েছে বিচিত্র সব অভিজ্ঞতার। সকালের দিকে মিলন নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছেন। চেকপোস্ট পার হওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে থামার ইশারা দেন। তাতে তিনি তোয়াক্কা না করে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্য এবং সার্জেন্ট তাকে দৌড়ে ধরতে সক্ষম হয়। কেন পালিয়ে যেতে চাচ্ছিলেন- এমন প্রশ্নের সদুত্তর নাই যুবকের কাছে। গাড়ির কাগজপত্র চাইলে বাধে আরেক ‘বিপত্তি’, কাগজপত্র বাসায় রেখে এসেছেন তিনি। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি আটক করে।

জরুরী বিদ্যুৎ লেখা গাড়িতে চলছে ভাড়ায় যাত্রী পরিবহন

এদিকে লাল রঙে ‘জরুরি বিদ্যুৎ সেবা’ লেখা একটি স্টিকার লাগিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন আজম মিয়া। গাবতলী চেকপোস্টের পুলিশি জিজ্ঞাসাবাদে মুখে তিনি বলেন, গাড়িটি বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি কাজে ব্যবহৃত হয়। কিন্তু এখন গাড়িটি আমি ভাড়ায় চালাচ্ছি। প্রবাসী যাত্রী নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন, ভাড়া ঠিক হয়েছে ৯ হাজার টাকা। সরকারি নির্দেশনা অমান্য করায় এ ধরনের প্রতারণার কৌশল অবলম্বন করায় গাড়িটির বিরুদ্ধে মামলা দায়ের করে ট্রাফিক বিভাগ।

গাবতলী চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আলী আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টি উপেক্ষা করে আমরা খোলা আকাশের নিচে জনগণের সেবায় নিয়োজিত। বেশ কিছু লোকজনের কর্মকাণ্ডে আমরা আসলেই বিস্মিত। কোনও কারণ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন তারা। আমরা যতটুক সম্ভব তাদের বোঝানোর চেষ্টা করছি, সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। রাজধানী থেকে যেসব গাড়ি বাইরে বের হচ্ছে সেগুলোকে যৌক্তিক কারণ পেলেই যেতে দিচ্ছি। অযৌক্তিক কারণ মনে হলে মামলা করছি, গাড়ি ঘুরিয়ে দিচ্ছি।

এদিকে, গাবতলী চেকপোস্টে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের আরেক সার্জেন্ট মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের গন্তব্য সম্পর্কে আমরা অবহিত হচ্ছি। তাদের যেতে দিচ্ছি। করোনার সংক্রমণ এড়াতে জরুরি ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম