জুস কারখানায় আগুন

আহতদের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৭:৪৭ আপডেট : ১০ জুলাই ২০২১, ১৭:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় আহত তিনজনকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শনিবার (১০ জুলাই) দুপুরে ঢামেক হাসপাতালে আহত ৩ রোগীর স্বজনদের হাতে চেক তুলে দেন তিনি। এসময় ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক উপস্থিত ছিলেন।

সচিব কে এম আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ড থেকে এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য ৫০ হাজার টাকা করে ও যারা নিহত হয়েছেন তাদের প্রতিটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে দেওয়া হবে।

তিনি জানান, ঢামেক হাসপাতাল বর্তমানে ৩ জন রোগী ভর্তি রয়েছে। তাদের চেক দেওয়া হয়েছে। বাকীদেরও এ সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি যারা মারা গেছেন এবং পরিচয় মিলেছে তাদের পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হবে। আমাদের জানা মতে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের কাছে চেক পৌঁছে দেওয়া হবে।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে আহত হয়ে যারা এসেছেন তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এখানে তিন জন রোগী ভর্তি আছেন। তাদের অবস্থা ভালো।

/এআইবি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন