নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন

নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি চার সংগঠনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৭:৩৫আপডেট : ১১ জুলাই ২০২১, ১৭:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব অধিকার পরিষদ এবং রাষ্ট্র চিন্তা নামে চারটি সংগঠন।

রবিবার (১১ জুলাই) রূপগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন শেষে চার সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানান ভাসানী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরিদর্শন শেষে সংগঠনের নেতারা নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দাবি করছি, যারা মারা গেছেন তাদের পরিবারকে কমপক্ষে ৫০ লাখ টাকা দিতে হবে। টাকা দিয়ে তো জীবনের ক্ষতিপূরণ হবে না। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার এই টাকাটা পেলে উপকৃত হবে। যারা বেঁচে আছেন তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তুলতে হবে এবং তাদের পরিবারের মধ্যে থেকে কাউকে কাজের সুযোগ করে দিতে হবে।’

আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা খরচ দেওয়ার দাবিও জানান জাফরুল্লাহ।

এসময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। উপস্থিত ছিলেন­‑ মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, রাষ্ট্র চিন্তার হাসনাত কাইয়ুম প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম