তিন দিনে ঢাকার বাইরে গেছে ২৬ লাখ মোবাইল সিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ০১:২২আপডেট : ২০ জুলাই ২০২১, ০২:১০

ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেছে ২৬ লাখের বেশি মোবাইল ফোনের সিম। ১৫, ১৬ ও ১৭ জুলাই, এই তিন দিনে ঢাকার বাইরে গেছে ২৬ লাখ ২০ হাজার ৫৫৯টি সিম। সোমবার (১৯ জুলাই) রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন ।  

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লিখেছেন, 'তিন দিনে ঢাকা ছেড়েছে ২৬ লাখ ২০ হাজার ৫৫৯টি সিম'। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এই হিসাব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। 

তিনি আরও লিখেছেন, গত ১৭ জুলাই ঢাকার বাইরে গেছে ১২ লাখ ৫৯ হাজার ৮৯৩টি সিম। এর মধ্যে গ্রামীণফোনের ৮ লাখ ৮৫ হাজার ৯টি, বাংলালিংকের ২ লাখ ৩৯ হাজার ৯৬৩টি, রবির ১ লাখ ৪৯ হাজার ৮৪৪টি ও টেলিটকের ৫২ হাজার ৫৬টি সিম।

এর আগে দুই দিনে (১৫ ও ১৬ জুলাই) ঢাকা ছাড়ে ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম। এর মধ্যে গ্রামীণফোনের সিম ৭ লাখ ৭৪ হাজার ৭৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ ও টেলিটকের ১ লাখ ১২ হাজার ২২৯টি সিম। 

উল্লেখ্য, একজন ব্যবহারকারী একাধিক সিম ব্যবহার করে থাকেন। ফলে ঠিক কতজন মোবাইলফোন ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন তা জানা যায়নি।   

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম