অতিরিক্ত লাগেজ জটিলতায় ফ্লাইট মিস করেন সেই নারী: বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ২০:২৩আপডেট : ৩১ জুলাই ২০২১, ২০:২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২৮ জুলাই সিলেট থেকে লন্ডন যেতে পারেননি জামিলা চৌধুরী নামের এক যাত্রী। ফেসবুকে সেই যাত্রী বিমানের কর্মকর্তাদের দায়ী করে বিভিন্ন পোস্ট দেন, যা সমালোচনার মুখে ফেলে বিমানকে। এ ঘটনার ব্যাখ্যা দিয়ে  শনিবার (৩১  জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান।

তাতে বলা হয়েছে, নির্ধারিত ওজনের লাগেজের চেয়ে অতিরিক্ত লাগেজ সঙ্গে আনা সংক্রান্ত জটিলতায় ওই যাত্রী ফ্লাইট মিস করেন।  তবে এ ঘটনায় কোনও কর্মীর গাফলতি আছে কী না তা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিমান।

বিমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রী জামিলা চৌধুরী সিলেট থেকে লন্ডন  যাত্রার প্রাক্কালে তার ভ্রমণ শ্রেণি মোতাবেক  প্রাপ্য ৪০ কেজির স্থলে  ৮১ কেজি লাগেজ নিয়ে আসেন। অতিরিক্ত লাগেজের ফি পরিশোধ ছাড়া বোর্ডিং কার্ড ইস্যু করার জন্য অনুরোধ করেন। কিন্তু যাত্রী কর্তৃক এক্সেজ লাগেজের নির্ধারিত ফি পরিশোধ না করায় এবং এক্সেজ লাগেজের বিষয়ে যাত্রী কর্তৃক  সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করায়, অতিরিক্ত লাগেজ সংক্রান্ত সৃষ্ট জটিলতার কারণে তিনি লন্ডন ফ্লাইট মিস করেন। বিষয়টি সিলেট স্টেশন ম্যানেজারের নজরে আসলে তিনি যাত্রীকে তার অফিস কক্ষে বসিয়ে আলোচনাক্রমে বিষয়টি সুরাহা করেন এবং যাত্রীর চাহিদা মোতাবেক পরবর্তী ফ্লাইটে টিকেট রিশিডিউল করে দেন।

বিমান বলছে, এই নারী যাত্রী বোর্ডিং কার্ড ইস্যুর ডেস্কের সম্মুখে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ ঘটনাত্তোর সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। উক্ত ভিডিও ফুটেজের প্রেক্ষিতে সৃষ্ট বিভ্রান্তি নিরসন এর লক্ষ্যে এবং  পেশাদারিত্ব বিবেচনায় বিমানের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরের দিন ওই যাত্রীর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে একজনকে অপেশাদারিত্বমূলক আচরণের জন্য সাময়িক বরখাস্ত এবং অপর একজনকে সিলেট স্টেশন হতে প্রত্যাহার করেছে। যাত্রীকে তার ইচ্ছানুযায়ী বিমানের পরবর্তী ফ্লাইটে লন্ডন পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম