উপবৃত্তির নামে ভুয়া এসএমএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৪:৫০আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৪:৫০

উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে ভুয়া মেসেজ পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ (এসএমএস) পাঠানো হতে পারে।

সম্প্রতি এমন একটি মেসেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। তাতে লেখা রয়েছে, ‘প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে, ৪,২০০ টাকা। যোগাযোগ: ০১৮৮২৭৭৬৬১৪’।

রবিবার (১ আগস্ট) যে নম্বর থেকে এসএমএস এসেছে ওই নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। আর যে নম্বরটি যোগাযোগের জন্য দেওয়া হয়েছে সেই নম্বরে কল করলে রিং হয়, কিন্তু কেউ ফোনটি রিসিভ করেনি। যদিও মেসেজে যোগাযোগের জন্য সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় উল্লেখ করা আছে। 

বিষয়টি জানার জন্য মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে যোগাযোগ করা হলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, রবি কখনও এ ধরনের কোনও মেসেজ পাঠায় না।  

জানা গেছে, উপবৃত্তি ও বিভিন্ন ভাতার টাকা দেশের মোবাইল ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম বা ব্যাংক হিসাব ব্যবহার করে শিক্ষার্থী, ভাতাভোগীদের পাঠানো হয়। যাদের ব্যাংক হিসাব দেওয়া আছে তাদের উপবৃত্তি বা ভাতার টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা হয়। যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সেবা (নগদ, বিকাশ, রকেট) ইত্যাদি ব্যবহার করে পাঠানো হয়। সরাসরি কোনও মোবাইল নম্বর থেকে এভাবে মেসেজ পাঠিয়ে দেওয়া হয় না। 

এ ধরনের এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা